প্রকাশিত: Sat, Apr 1, 2023 12:48 AM
আপডেট: Sun, Sep 20, 2026 11:16 AM

সেবার মান বাড়াতে নার্সের সংখ্যা বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জেরিন আহমেদ: শুক্রবার রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের  এ কথা বলেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ।

তিনি বলেন, স্বাস্থ্য সেবার জন্য নার্সের ভূমিকা অনস্বীকার্য। তারাই হাসপাতালে থাকেন এবং সেবা দেন। একজন রোগীকে ডাক্তার শুধু দেখে যায়, আর নার্সরা সার্বক্ষণিক সেবা দেন। আমরা বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নিয়েছি। এতে করে নার্সিং সেবা অনেকদূর এগিয়ে যাবে। তবে নার্সদেরকে আরও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৮৫ হাজার নার্স কাজ করছে। এর মধ্যে ৪৫ হাজার সরকারি, আর বাকিরা বেসরকারি। আমাদের আরও দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন। নিয়ম হলো একজন ডাক্তারের বিপরীতে তিনজন নার্স থাকবে। গত ১০ বছরে প্রায় ৩৪ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। আগামীতে নার্সের সংখ্যা আরও বাড়াতে হবে, যদি সেবার মান উন্নত করতে চাই। আমাদের নার্সরা ভালো সেবা দিচ্ছে। আমরা তাদের কাছ থেকে আরও ভালো সেবা চাই। নার্সদের বিদেশে চাকরি করার একটি ভালো সুযোগ আছে। বিদেশে নার্সদের অনেক চাহিদা রয়েছে, আমরা সেগুলোও নজরে রেখেছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব